এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩

দেশজুড়ে

2026-09-21T10:01:19+06:00
2026-09-21T10:01:19+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ এএম 
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ সোমবার ভোর ৪টা ২৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে নিমতলা আন্ডারপাসের ওপর সড়ক দুর্ঘটনার খবর আসে। পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মালবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী আহত হন।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনা এড়াতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ট্রাফিক আইন অনুসরণ এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। একই সঙ্গে মহাসড়কে যাত্রী ও চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]