রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগে ২৮ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৮৬ জন, মিরপুরে ৯৭ জন, গুলশানে ৪২ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন রয়েছেন।
অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
জ/উ