আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ২৫

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর প্রীতি গ্রুপের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

2026-09-20T23:19:22+06:00
2026-09-20T23:27:20+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ২৫
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ১১:২৭ পিএম
সংগৃহীত ছবি
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর প্রীতি গ্রুপের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড, কালিয়াকৈর, জিরাবোসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার সামনে থাকা সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে একের পর এক বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠে। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতংক।

স্থানীয়রা জানায়, এ সময় একটি সিলিন্ডার ছিটকে  কারখানার পাশের একটি কাপড়ের দোকানে আছড়ে পড়লে জয়নাব বেগম নামের এক পথচারী ঘটনাস্থলেই মারা যান।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  ঢাকা  অগ্নিকাণ্ড  নিহত  আহত 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]