শার্শায় গোয়ালঘর থেকে ৩টি ককটেল উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশজুড়ে

যশোরের শার্শায় গোয়ালঘর থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের ইউনুস আলীর বসতবাড়ির গোয়ালঘর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

2026-09-20T19:25:10+06:00
2026-09-20T19:25:10+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শার্শায় গোয়ালঘর থেকে ৩টি ককটেল উদ্ধার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম 
ছবি- বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় গোয়ালঘর থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের ইউনুস আলীর বসতবাড়ির গোয়ালঘর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে রবিবার সকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে খামারপাড়া গ্রামের ইউনুস আলীর বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে তিনটি ককটেল দেখতে পান ওই বাড়ির লোকজন। পরে তারা গোড়পাড়া ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,  খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি  উদ্ধার করেছে। এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  বেনপোল  ককটেল  পুলিশ 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]