ফ্রি-কিকে নতুন ইতিহাস মেসির

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-21T10:56:57+06:00
2026-09-21T10:56:57+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ফ্রি-কিকে নতুন ইতিহাস মেসির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম 
সংগৃহীত ছবি
লিওনেল মেসির ফ্রি-কিক মানেই যেন নতুন কোনো রেকর্ড। মেজর লিগ সকারে (এমএলএস) সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টাইন এই তারকা। দুর্দান্ত এক ফ্রি-কিকে চলতি মৌসুমে নিজের ২০তম গোল পূর্ণ করে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

এই গোলের মাধ্যমে এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করা মাত্র দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন মেসি। এর আগে লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিন মৌসুমে এই কীর্তি গড়েছিলেন।

চলতি মৌসুমে ২০ গোলের পাশাপাশি মেসির অ্যাসিস্ট রয়েছে ১৩টি। অর্থাৎ ৩৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। নিয়মিত মৌসুমে এখনও আটটি ম্যাচ বাকি থাকতেই গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন তারকা।

সান দিয়েগোর বিপক্ষে ম্যাচে মেসির গোলটি আসে ২৪ মিনিটে। ডি-বক্সের প্রান্ত থেকে নেওয়া বাঁকানো ফ্রি-কিক ইনসাইড পোস্টে লেগে জালে জড়ায়। এটি ছিল পেশাদার ক্যারিয়ারে মেসির ৭৫তম ফ্রি-কিক গোল এবং মোট ৯৩০তম গোল।

মায়ামির হয়ে এটি মেসির ১০১তম গোল। এর মাত্র কয়েক দিন আগে ক্যাম্পিওনেস কাপে মেক্সিকোর ক্রুজ আজুলের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে ক্লাবটির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

তবে মেসির গোলও মায়ামিকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের ১২ মিনিটে ডেনিশ ফরোয়ার্ড ড্রেইয়ারের গোলে এগিয়ে যায় সান দিয়েগো। ২৪ মিনিটে মেসি সমতা ফেরানোর পর একের পর এক আক্রমণ চালাতে থাকে মায়ামি।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ।

তবে ম্যাচের শেষ দিকে আবারও সমতায় ফেরে সান দিয়েগো। ইয়েপে টোভার্সকভের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির জয় আটকে দেন ড্রেইয়ার।

ইনজুরি টাইমে জয়ের সুযোগ পেয়েছিল সান দিয়েগোও। কিয়ারান সার্জেন্টের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে মায়ামিকে পরাজয়ের হাত থেকে বাঁচান গোলরক্ষক ডেন সেন্ট ক্লেয়ার।

এই ড্রয়ের ফলে এমএলএসে নিজেদের শেষ নয় ম্যাচে মাত্র এক জয় পেয়েছে মায়ামি। নিয়মিত মৌসুমে আট ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]