হাইকোর্ট-শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-20T15:59:58+06:00
2026-09-20T15:59:58+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
হাইকোর্ট-শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর হাইকোর্ট ও শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে পল্লবীতে ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার দুপুর সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়ক ও শিল্পকলার সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় একই সময়ে শিল্পকলার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

অন্যদিকে, রোববার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন সিরামিক রোডে ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির মধ্যেই পার্ক করে রাখা একটি বাসে আগুন জ্বলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]