পাঁচবিবিতে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-19T19:57:22+06:00
2026-09-19T19:57:22+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম 
পাঁচবিবিতে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন
জয়পুরহাট-পাঁচবিবি-হিলি পাকা সড়কটি ফোরলেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের নির্ধারিত মূল্য বর্তমান বাজার মূল্যের তুলনায় অনেক কম হওয়ায় ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ।

‎১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের আয়োজনে পাঁচবিবি পৌর তিনমাথা সড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত জমির মালিক এটিএম জাহিদুর রহমান রানা, সমাজসেবক মাহবুবুর রহমান টুকু সরদার, রাফি চৌধুরী,ফয়সাল আহমেদ, নাহিদ কাজী শাওন ও সমর কুমার দাস প্রমুখ।

‎জানা যায়, স্থাবর সম্পত্তি ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল নিয়ন্ত্রণ আইন ২০১৭ এর ২১ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে সড়কের পাশের জমি মালিকদের কাছে পত্র প্রেরণ করেন। ওই পরিপত্রে পাঁচবিবি পৌরসভার দমদমা মৌজায় শতক প্রতি ১ লক্ষ ৮৫ হাজার টাকা, নাকরগাছীতে ২৬ হাজার টাকা এবং বালিঘাটায় ৭০ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়।

‎বক্তারা বলেন, বর্তমানে ওই এলাকায় জমির বাজার মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি। এত কম মূল্যে জমি অধিগ্রহণ করা হলে আমরা ভিষন ক্ষতিগ্রস্ত হবো। অবিলম্বে বাজার মূল্য যাচাই করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান নইলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তারা। শেষে একই দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]