আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসআইয়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-20T08:43:24+06:00
2026-09-20T08:43:24+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসআইয়ের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ এএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটন মিয়া ওই গ্রামের সাইদার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে শনিবার নিজ বাড়িতে যান এসআই টিটন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে তিনি বাড়ির আইপিএস মেরামতের কাজ শুরু করেন। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]