রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৮১ মামলা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-20T16:17:05+06:00
2026-09-20T16:17:05+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৮১ মামলা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৪৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ৫২৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে পরিচালিত অভিযানে এসব মামলা ও ব্যবস্থা নেওয়া হয়।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগের বরাতে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৮৪টি, লালবাগে ১৩৯টি, মতিঝিলে ৩২৮টি, ওয়ারীতে ৩৬১টি, তেজগাঁওয়ে ১৫০টি, মিরপুরে ৪৭৯টি, উত্তরা বিভাগে ৬৩০টি এবং গুলশান বিভাগে ৩১০টি মামলা করা হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ ৬৩০টি মামলা হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগে। সেখানে ৫৩টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৬৩০টি মামলা করা হয়।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮টি বাস, ২৩টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ ৪৭৯টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারী বিভাগে ২৯টি বাস, ২৯টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা করা হয়।

এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২৮টি, গুলশানে ৩১০টি, লালবাগে ১৩৯টি, তেজগাঁওয়ে ১৫০টি এবং রমনা বিভাগে ৮৪টি মামলা করা হয়েছে।

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এডিসি নিয়াজ মেহেদী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]