ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী খেলা হাডুডু

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের রাজনগর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে রাজনগর গ্রামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে মাঠে আসেন বিভিন্ন বয়সী দর্শক। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতায় জমে ওঠে পুরো আয়োজন।

2026-09-19T18:52:02+06:00
2026-09-19T18:52:02+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী খেলা হাডুডু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম 
ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী খেলা হাডুডু
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের রাজনগর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে রাজনগর গ্রামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে মাঠে আসেন বিভিন্ন বয়সী দর্শক। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতায় জমে ওঠে পুরো আয়োজন।

গতকাল ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে এই হাডুডু খেলা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে ধরে রাখার এমন আয়োজনে স্থানীয়দের মাঝেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

খেলাটি উদ্বোধন করেন সিদ্ধকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাবিবুর রহমান মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কারও তুলে দেন হাবিবুর রহমান মল্লিক।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাবিবুর রহমান মল্লিক বলেন, সিদ্ধকাঠী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা তার স্বপ্ন। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।

জ/রা

  বিষয়:   ঝালকাঠি  হাডুডু খেলা  আয়োজন 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]