নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব ডুবারপাড়া ও ইমাদারপাড়া গ্রামবাসীর উদ্যোগে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দীর্ঘ প্রতীক্ষিত শ্রী শ্রী লক্ষ্মী মন্দির উদ্বোধন এবং ইমাদারপাড়া মসজিদের নতুন গেটের উদ্বোধন করেন।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নাজিরপুর ইউনিয়নের ডুবারপাড়ায় লক্ষ্মী মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. সামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তি রাম চন্দ্র উরাঁও। বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেশ চন্দ্র উরাঁও।
এ সময় মন্দিরের উন্নয়নে সংসদ সদস্য আব্দুল আজিজ তিন লাখ টাকা অনুদান দেন। পরে বিকেল ৫টার দিকে পূর্ব ডুবারপাড়া ও ইমাদারপাড়া গ্রামবাসীর উদ্যোগে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. ছরমান আলী। এ সময় সংসদ সদস্যকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ সিফাত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিমা হক, সাবেক ধারাবারিষা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মনিরুজ্জামান হেনা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফজলুল হক, যুবদল নেতা মো. রাকিবুর রহমান রাজা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল আজিজ পূর্ব ডুবারপাড়া ও ইমাদারপাড়া মসজিদের উন্নয়নকাজে আরও তিন লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি এলাকার মাটির রাস্তাগুলো দ্রুত সংস্কার ও পর্যায়ক্রমে পাকা করার প্রতিশ্রুতি দেন।
জ/উ