হামে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, নতুন রোগী ১১৪৮

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য

2026-09-20T16:22:47+06:00
2026-09-20T16:22:47+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
স্বাস্থ্য
হামে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, নতুন রোগী ১১৪৮
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম 
সংগৃহীত ছবি
সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোববার বিকেলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ২০ হাজার ৫৬২ জনের। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।

হামের সংক্রমণ ও মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ ও ঢাকা জেলা। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এ বিভাগে সর্বোচ্চ ৪৩০ জনের মৃত্যু হয়েছে।

সন্দেহজনক রোগী শনাক্তের সংখ্যায় ঢাকার পর রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৯ জন এবং সিলেটে ১৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]