সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) ও হৃদয় পাল (২০)।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে আলামতসহ তিনজনকে আটক করে।
পরে আটক ব্যক্তিদের নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জ/উ