প্রথম ক্রাশের ভিডিও শেয়ার করে যা লিখলেন পরীমনি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-19T13:19:01+06:00
2026-09-19T13:19:01+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
প্রথম ক্রাশের ভিডিও শেয়ার করে যা লিখলেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ পিএম 
সংগৃহীত ছবি
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ভালোবাসা, অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন তিনি। জীবনের বিভিন্ন ঘটনা নিয়েও খুব একটা রাখঢাক করেন না এই অভিনেত্রী।

পরীমনির ‘প্রথম প্রেম’ কিংবা প্রিয় ক্রাশ কে-এ নিয়ে নেটিজেন ও ভক্তদের আগ্রহের কমতি নেই। পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের ভালো লাগার মুহূর্তগুলোও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। কয়েক বছর আগে এ বিষয়ে নিজের নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী; সেই ধারাবাহিকতা এখনো বজায় রেখেছেন।

পরীমনির একাধিক প্রেম ও বিয়ে নিয়েও সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলেন তিনি। সেখানে তাকে প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয় ও প্রথম ছবি মুক্তির অনুভূতিসহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়।

প্রথম ক্রাশ কে-এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’ অর্থাৎ ‘আদালত’ সিরিজে ‘কেডি পাঠক’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া ভারতের অভিনেতা রনিত রায়ের নামই বলেছিলেন তিনি।

এবার সেই প্রথম ক্রাশের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরীমনি। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটিতে গভীর মনোযোগে বাঁশি বাজাতে দেখা যায় অভিনেতাকে।

শুধু তাই নয়, ভিডিওটি প্রকাশের সময় রনিত রায় লিখেছেন, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন-আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

রনিত রায়ের বাঁশির সুরের পাশাপাশি জীবনমুখী এই আবেগঘন ক্যাপশনও পরীমনির ভালো লেগেছে-এমনটাই বোঝা যায় তার পোস্টে। ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে রনিত রায়ের নামের পাশে একটি লাল ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]