কুমিল্লায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-19T14:48:55+06:00
2026-09-19T14:48:55+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কুমিল্লায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ ১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। মরদেহ উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কুমিল্লা দক্ষিণ থানার ওসি রাকিবুল ইসলাম ও কোর্টবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ১৩ বছর বয়সী ওই কিশোরের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ নম্বর গেটের পাশের পাহাড়ের কাছে একটি জঙ্গলে পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে পুলিশ রওনা হয়েছে।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। নিখোঁজ অপ্রতিম একজন শিক্ষার্থী। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলে পড়াশোনা করত।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]