প্রাণ-আরএফএলের কারখানা পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-16T16:52:51+06:00
2026-09-16T16:52:51+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
প্রাণ-আরএফএলের কারখানা পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহী ও নাটোরে প্রাণ-আরএফএল গ্রুপের দুটি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি রাজশাহীর শ্যামপুরে রাজশাহী প্রোডাক্ট লিমিটেড এবং নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানা ঘুরে দেখেন।

কারখানায় ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। এ সময় তিনি প্রাণ-আরএফএলের পণ্য উৎপাদন, দেশের বাজারে বিপণন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি কার্যক্রম সম্পর্কে সারাহ কুককে অবহিত করেন।

এরপর সম্প্রতি সরকারের কাছ থেকে লিজ নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালনায় চালু করা রাজশাহী প্রোডাক্ট লিমিটেড কারখানা পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার। সেখানে তিনি জুতা, তাবু ও ছাতা তৈরির বিভিন্ন ধাপ ঘুরে দেখেন। পরে নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানায় যান সারাহ কুক। সেখানে নুডলস, সস, মসলা ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের প্রক্রিয়া পরিদর্শন করেন তিনি। এ সময় কারখানা প্রাঙ্গণে একটি গাছও রোপণ করেন ব্রিটিশ হাইকমিশনার।

পরিদর্শনকালে প্রাণ-আরএফএলের আধুনিক উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের বৈচিত্র্য দেখে প্রশংসা করেন সারাহ কুক। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সারাহ কুক বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী ও ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে। প্রাণ-আরএফএলের মতো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারে সফলভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। প্রচলিত খাতের বাইরে আরও বিস্তৃত পরিসরে রপ্তানি বাড়ানোরও ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের ডেভলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য উদার বাণিজ্য সুবিধা এবং তুলনামূলক সহজ বাজার প্রবেশাধিকার দেয়। এর ফলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ পাবে।

সারাহ কুক বলেন, পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তুলতে যুক্তরাজ্য আরও ঘনিষ্ঠ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী বলেন, ব্রিটেনের বাজারে প্রাণের খাদ্যপণ্যের ভালো বাজার তৈরি হয়েছে। সেখানে ফুটওয়্যার, কনটেইনার, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশেও বিনিয়োগ করেছে।

তিনি বলেন, দুই দেশের পারস্পারিক সম্পর্ক আরও জোরদার হলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন ট্রেড পলিসি ম্যানেজার শাহরুফ শাকির, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমানসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]