ঋণের বোঝা নিয়ে সরকার কাজ করছে, ধৈর্য ধরুন: অতিরিক্ত প্রেস সচিব

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-16T16:46:18+06:00
2026-09-16T16:46:18+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ঋণের বোঝা নিয়ে সরকার কাজ করছে, ধৈর্য ধরুন: অতিরিক্ত প্রেস সচিব
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
বিগত সরকারের রেখে যাওয়া বিপুল বিদেশি ঋণের বোঝা মাথায় নিয়েই বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে দেশবাসীকে আরও কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আতিকুর রহমান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে।

পাশের দেশের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছেন বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে আতিকুর রহমান বলেন, ‘আজ সকালে ফেসবুকে দেখলাম, আমাদের দেশের একটি জীর্ণশীর্ণ মন্দির সংস্কারের জন্য ভাঙা হচ্ছে। কিন্তু পাশের দেশের কিছু লোক ভিডিও বানিয়ে বিকৃতভাবে প্রচার করছে যে, সরকার মন্দির ভেঙে দিচ্ছে। অথচ ওই মন্দিরের সংস্কারকাজে সরকার সহায়তা করছে এবং মন্দিরটির কর্মীরাই ভিডিওতে বলেছেন, সংস্কারের জন্যই সেটি ভাঙা হচ্ছে।’

সাংবাদিকদের একটি অংশের ভূমিকা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তিনি আক্ষেপ করে বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দেখেছি, তার সঙ্গে আমাদের সংবাদপত্র জগতের কিছু লোকও পালিয়েছে। দীর্ঘ ৩৩ বছর সাংবাদিকতা করছি। কিন্তু সাংবাদিক পালিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম দেখলাম। সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় বিভিন্ন ধরনের চাটুকারিতা দিয়ে এটা-সেটা বানিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন উল্লেখ করে আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই সংবাদপত্র জগতের মানুষ ছিলেন। তিনি একটি স্বনামধন্য জাতীয় দৈনিকের প্রকাশক ছিলেন, যা বিগত সরকার বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার দুদিন আগেও তিনি ওই পত্রিকার প্রকাশকের দায়িত্বে ছিলেন। যারা সমালোচনা করছেন, তাদের মনে রাখা উচিত-প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় সর্বোচ্চ বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, যা খুশি তাই লিখে তাকে বিব্রত করা যাবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণামূলক কাজের কথাও তুলে ধরেন আতিকুর রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই তিনি বনানীর কার্যালয়ে বসে দেশের বিভিন্ন বিষয় নিয়ে গভীর গবেষণা করতেন। আজও তার কাছে এসব ফাইল সংরক্ষিত আছে। তাকে প্রশ্ন করলে তিনি মুখস্থ বলে দিতে পারবেন-দেশের কোন থানার কোন এলাকায় কী হয়, কোথায় কৃষি ভালো হয়, কোথায় পরিত্যক্ত পুকুর আছে বা কোথায় মাছ চাষ ভালো হয়। দেশের সব খবর তার নখদর্পণে।’

দেশবাসীকে বর্তমান সরকারের কাজের জন্য আরও কিছুটা সময় দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বিগত সরকার হাজার হাজার কোটি টাকার বিদেশি ঋণ আমাদের মাথার ওপর চাপিয়ে গেছে। কাল যে শিশুটি জন্ম নেবে, সেও ঋণের বোঝা নিয়ে জন্মাবে। সরকার গঠনের মাত্র ছয়-সাত মাস পার হতে না হতেই আমরা সরকারকে চেপে ধরেছি। আমাদের আরও কিছুটা ধৈর্য ধরা উচিত।’

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন আতিকুর রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় সচেষ্ট। গ্যাসের চাপ কমে যাওয়ার পর তিনি শুধু ঘোষণাই দেননি, বরং সার্বক্ষণিক মনিটরিং সেল বসিয়ে তদারকি করছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]