ছাত্রদল নেতার মহানুভবতায় মোটরসাইকেল ফিরে পেলেন পাঠাও চালক

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

রাজধানীর আদাবরে ছাত্রদল নেতার মহানুভবতায় হারানো মোটরসাইকেল ফিরে পেয়েছেন আসল মালিক। রোববার রাতে আদাবর থানা এলাকার শ্যামলী রিং রোডে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল মালিক মো. রাসেল মিরপুরের বাসিন্দা।

2026-09-14T22:14:04+06:00
2026-09-14T22:14:04+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
ছাত্রদল নেতার মহানুভবতায় মোটরসাইকেল ফিরে পেলেন পাঠাও চালক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর আদাবরে ছাত্রদল নেতার মহানুভবতায় হারানো মোটরসাইকেল ফিরে পেয়েছেন আসল মালিক। রোববার রাতে আদাবর থানা এলাকার শ্যামলী রিং রোডে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল মালিক মো. রাসেল মিরপুরের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোটরসাইকেলের মালিক রাসেল একজন পাঠাও চালক। রোববার রাতে যাত্রী নিয়ে মোহাম্মদপুর যান তিনি। যাত্রী নামিয়ে বিজলী মহল্লার একটি চায়ের দোকানে যান। এ সময় স্থানীয় কিছু বখাটে সেখানে গিয়ে তাকে নানা অবান্তর প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে তাদেরই একজন রাসেলের মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায়। তবে রাস্তায় যানজট থাকায় মোটরসাইকেলটি নিয়ে বেশি দূর যেতে পারেনি। ফলে বাধ্য হয়ে শ্যামলী রিং রোড এলাকায় ‘আবার খাবো’ ফুড কার্ডের পাশে রাস্তার উপর রেখে পালিয়ে যায় সে।

আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘আবার খাবো’ ফুড কার্টের মালিক মো. রনি হোসেন জানান, তিনি দীর্ঘ সময় ধরে মোটরসাইকেলটি সেখানে পড়ে থাকাতে দেখেন। গভীর রাতেও কেউ মোটরসাইকেল নিতে আসেনি।

ওই সময় সেখানে উপস্থিত হন রনির বন্ধু আদাবর থানা ছাত্রদল নেতা বোরহান রব্বানী। তিনি তার ফেসবুক আইডিতে মোটরসাইকেলের ছবি পোস্ট করেন এবং উপযুক্ত প্রমাণ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্ট দেখে ছাত্রদল নেতা রব্বানীর সঙ্গে যোগাযোগ করেন মিরপুরের রাসেল। পরে সব প্রমাণ দেখে তাকে মোটরসাইকেলটি বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন বোরহান রব্বানী। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সহযোগিতায় গাড়ির আসল মালিককে পাওয়া গেছে। ভদ্রলোকের নাম মো. রাসেল, তিনি মিরপুরের বাসিন্দা এবং তিনি সকল প্রমাণ দিয়ে তার গাড়ি নিয়ে গেছেন।’



জ/বা




  বিষয়:   অন্যান্য  ছাত্রদল 



Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]