শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শন সুযোগ

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-12T10:50:51+06:00
2026-09-12T10:50:51+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শন সুযোগ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সুবিধা পাবেন।

শুধু বিনামূল্যে প্রবেশের সুযোগই নয়, জাদুঘরে আসা শিক্ষার্থীদের চকলেট ও পানি দিয়ে স্বাগত জানাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন গ্যালারি ঘুরে দেখাতে দেওয়া হচ্ছে গাইডের সহায়তাও।

শিক্ষার্থীদের জন্য মঙ্গলবারকে ‘চিলড্রেন ডে’ ঘোষণা করে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু-কিশোরদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে জাতীয় জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যেই প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ ঘোষণা করা হয়েছে।

এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনামূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক নানা নিদর্শন দেখার সুযোগ থাকবে তাদের। এর মাধ্যমে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে।

এ জন্য দেশের সব সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনে উৎসাহিত করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সুবিধার আওতায় থাকবেন। প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা জাতীয় জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]