কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সেবা প্রদান করা হবে।

2026-09-16T15:23:50+06:00
2026-09-16T15:23:50+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম 
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা
গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সেবা প্রদান করা হবে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (সিওএসবি), ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারী ক্লাব অব ঢাকা এবং রোটারী ক্লাব অব ঢাকা সেভ লাইফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, "স্তন ও জরায়ু মুখের ক্যান্সার শুরুতেই শনাক্ত করা গেলে তাহলে চিকিৎসার মাধ্যমে তা সম্পূর্ণ নিরাময় সম্ভব। সচেতনতার অভাবে অনেক নারীই শেষ মুহূর্তে চিকিৎসকের কাছে আসেন, যা ঝুঁকিপূর্ণ। গ্রামীণ নারীদের স্বাস্থ্যসুরক্ষায় বিনামূল্যে স্ক্রিনিং, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স নাজমুল সুলতানা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার বহু নারী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেছেন।

জ/রা

  বিষয়:   স্বাস্থ্য কমপ্লেক্সে  বিনামূল্যে  ক্যান্সার  পরীক্ষা 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]