ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-23T12:33:55+06:00
2026-11-23T12:33:55+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:৩৩ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার দিকে ঝুঁকতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি আনতে পারেনি। তার ভাষায়, ‘ইরানিরা সব সময় কথা বলে যায়, তারা শুধু কথাই বলে।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের কার্যকারিতা পরীক্ষা করতে ইরানের তেলবাহী জাহাজগুলো এগিয়ে আসুক, এমনটাই তিনি আশা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাহলে সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে, যেমনটা হয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। তার অভিযোগ, কার্যকর সরকার পরিচালনার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।

এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, সরকারের কার্যক্রম বন্ধের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করা উচিত হবে না। বরং ডোনাল্ড ট্রাম্পই একটি কার্যকর সরকার পরিচালনার পরিবর্তে যুদ্ধকে বেছে নিচ্ছেন।

সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করা হতে পারে—এমন ধারণাও প্রত্যাখ্যান করেন তিনি।

এল-সাইয়েদ আরও বলেন, সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সেনাসদস্যদের জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর চেয়ে যুদ্ধকে বেশি প্রাধান্য দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে। কিন্তু ট্রাম্প কার্যত সেই ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছেন।

সূত্র: আল-জাজিরা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত