ফিফার দুই কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-13T13:38:47+06:00
2026-09-13T13:42:44+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ফিফার দুই কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ১:৪২ পিএম
সংগৃহীত ছবি
ফিফার অর্থের অপব্যবহার ও আর্থিক অসদাচরণের দায়ে দুই ফুটবল ফেডারেশনের সাবেক দুই কর্মকর্তাকে আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রধান ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাসাম আদিল জলিল।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রধান ভিনসেন্ট ক্যাসেলের বিরুদ্ধে পদমর্যাদার অপব্যবহার, স্বার্থের সংঘাত এবং ফিফা ও ফেডারেশনের তহবিলের অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। ক্যাসেল ও তার সাধারণ সম্পাদক তানদিকা হিউজেসকে ২০১১ সালে ফিফার তৎকালীন নৈতিকতা কমিটি অভিযুক্ত করেছিল।

অন্যদিকে, মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাসাম আদিল জলিলের বিরুদ্ধে ফিফার কোভিড-১৯ সহায়তা তহবিলের অর্থ ব্যক্তিগত লাভের জন্য ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফুটবল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

মহামারির সময় ২০২০ সালে ফিফা প্রায় ১ দশমিক ৫০ বিলিয়ন ডলারের অনুদান ও ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল। মালদ্বীপের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফার কাছ থেকে পাওয়া ১ দশমিক ২ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে চলতি বছর জলিলকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। স্থানীয় ফুটবল ক্লাবের জন্য বরাদ্দ ওই অর্থ দিয়ে মূলত ফ্ল্যাট কেনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ফিফা ক্যাসেলের বিরুদ্ধে ফেডারেশনের কর্মীদের ‘শারীরিক ও মানসিক সততার ওপর প্রভাব ফেলা’র অভিযোগও এনেছে। তাকে ১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। জলিলকেও একই পরিমাণ জরিমানা করেছে ফিফা। ফিফার সাময়িক নিষেধাজ্ঞার দুই বছরেরও বেশি সময় পর এ বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হলো।

এদিকে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক অর্থ পরিচালক মোহাম্মদ আকিলকে ১০ বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ১ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়েছে।

ফিফা জানিয়েছে, আকিলের বিরুদ্ধে ফিফার তহবিলের অপব্যবহার ধামাচাপা দিতে সহযোগিতা করা, জাল কাগজপত্র ব্যবহার এবং নীতিগত তদন্তে অসহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]