রিশাদ-আলিসে বাংলাদেশের সিরিজ জয়

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৮২ রানে আটকে দেওয়ার পর ব্যাটারদের দায়িত্বশীলতায় ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

2026-09-13T03:15:24+06:00
2026-09-13T03:15:24+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
রিশাদ-আলিসে বাংলাদেশের সিরিজ জয়
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ এএম 
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ‘এ’ দলের উদযাপন
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৮২ রানে আটকে দেওয়ার পর ব্যাটারদের দায়িত্বশীলতায় ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল।

শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে চাপ তৈরি করেন বোলাররা।

রিভালদো মুনসামিকে মুশফিক হাসান ফেরানোর পর জুবাইর হামজা ও মারকেস অ্যাকারম্যান জুটি গড়ার চেষ্টা করেন। তবে ৩৫ বলে ৩১ রান করা হামজাকে আলিস আল ইসলাম এবং অ্যাকারম্যানকে রিশাদ হোসেন ফিরিয়ে দিলে আবারও চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। রিশাদ ও আলিসের ঘূর্ণিতে তাদের ব্যাটিং লাইনআপ ছন্দ হারায়। শেষ দিকে ইমরান মানাক ৫৩ বলে ৪৩ রান করে দলের সংগ্রহ কিছুটা বাড়ান। তবে রিশাদের শিকার হয়ে তার বিদায়ের পর ৪০ ওভারে ১৮২ রানে থামে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ। ৪ উইকেট নিয়ে তিনিই প্রতিপক্ষের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন। আলিস পান ৩ উইকেট। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান ও মুশফিক হাসান একটি করে উইকেট শিকার করেন।

১৮৩ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ‘এ’ দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ। শুরুতে সাইফের আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপরীতে নাঈম খেলেছেন ধৈর্য ধরে। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান। ৫৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইফ ফিরলেও জয়ের ভিত গড়ে দেন তিনি।

এরপর পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ এবং নুরুল হাসান সোহান ২২ বলে ১৬ রান করেন। অন্য প্রান্তে নিজের ফিফটি পূর্ণ করেন নাঈম শেখ। জয়ের কাছাকাছি গিয়ে ৭৭ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৭০ রান।

শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জয় নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ৩, আফিফ হোসেন ধ্রুব ৬ বলে ৬ এবং রিশাদ হোসেন ১৪ বলে ৫ রান করেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে কাইল সিমন্ডস ৩ উইকেট নেন। তবে তার বোলিংও বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি।


জ/বা




  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  বাংলাদেশ  দক্ষিণ আফ্রিকা 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]