বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-12T15:14:11+06:00
2026-09-12T15:14:11+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম 
সংগৃহীত ছবি
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল। লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আল আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা ও উদ্যোক্তা। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই বিষয়টি নিশ্চিত করেন পায়েল।

ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে একফ্রেমে দেখা যায় তাকে। একই সঙ্গে নবদম্পতির জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে ইসরাত পায়েল জানান, গত ৫ জুন পারিবারিকভাবে আল আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ঘনিষ্ঠ বন্ধু, বান্ধব ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে পারিবারিক পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ইসরাত পায়েলের জীবনসঙ্গী আল আমিন চৌধুরীর বাড়ি খুলনা জেলায়। লেখাপড়ার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। উচ্চশিক্ষা শেষ করে লন্ডনে ব্যবসায় মনোনিবেশ করেন এবং সেখানে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত আল আমিন বর্তমানে বেশ কয়েকটি ব্যবসা পরিচালনা করছেন।

বিয়ের খবর জানিয়ে ইসরাত পায়েল বলেন, ‘এখনকার যুগে সুখের সঙ্গে টিকে থাকা খুবই জরুরি। দোয়া করবেন, যাতে স্বামীর সঙ্গে দুঃখেও একসঙ্গে থাকতে পারি।’ নিজের স্বামী সম্পর্কে তিনি বলেন, আল আমিন অত্যন্ত বড় মনের ও ভালো মানুষ। সৎভাবে ব্যবসা করে তিনি যুক্তরাজ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছেন বলেও জানান পায়েল।

দীর্ঘদিন ধরেই উপস্থাপনা জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। দেশের অধিকাংশ টেলিভিশন চ্যানেলেই উপস্থাপনায় নিয়মিত মুখ ছিলেন পায়েল।

একাধিকবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও উপস্থাপনাকেই বেছে নেন তিনি। এর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান এই গ্ল্যামারাস বিউটি কুইন। অল্প বয়সেই উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেন পায়েল।

বর্তমানে উপস্থাপনার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ইসরাত পায়েলের বিউটি সেলুন ব্যবসা রয়েছে। পাশাপাশি শিপিং খাতেও তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে।

পারিবারিকভাবে সম্পন্ন হওয়া এই বিয়ের পর নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ইসরাত পায়েল। বর্তমানে নবদম্পতি লন্ডনে রয়েছেন। হানিমুনে বেশ কয়েকটি দেশ ঘুরে আগামী মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে পায়েলের। তাদের বিয়ের খবরে ভক্ত, অনুরাগী, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]