সামাজিক মাধ্যমে বরাবরই সরব ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন, লাইফস্টাইল ও অবকাশযাপনের নানা মুহূর্তও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তার প্রকাশ করা ছবি-ভিডিও ঘিরে প্রায়ই তৈরি হয় আলোচনা। এবার সুইমিং পুলে তোলা দুটি নতুন ছবি প্রকাশ করে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন পরীমনি। এতে তাকে সুইমস্যুট পরা অবস্থায় সুইমিং পুলের পানিতে দেখা গেছে। একটি ছবিতে পানিতে দাঁড়িয়ে ভেজা চুলে হাত রেখে ক্যামেরার দিকে পেছন ফিরে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে পানির ওপর বেশ স্বাচ্ছন্দ্যে ভেসে থাকতে দেখা যায় তাকে।
ছবিগুলো প্রকাশের পরপরই অনুরাগীদের নজর কাড়ে। পোস্টটিতে জমতে থাকে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া। বিশেষ করে পরীমনির ভিন্নধর্মী লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়েই আলোচনা করছেন অনেকে।
পানির সঙ্গে পরীমনির সখ্য অবশ্য নতুন নয়। পুকুর কিংবা সুইমিং পুল-দুই জায়গাতেই তাকে জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে। এর আগে গত আগস্টেও সুইমিং পুল থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। সেসব ছবিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।
ব্যস্ততা ও ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনার মধ্যেও সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের উপস্থিতি জানান দেন পরীমনি। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্ত, ফ্যাশন ও লাইফস্টাইলের নানা ঝলকও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। ফলে তার নতুন কোনো ছবি বা ভিডিও প্রকাশ পেলেই তা নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবার সুইমিং পুলের নতুন ছবিতেও দেখা গেল সেই ধারাবাহিকতা।
জ/উ