মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-10T20:02:46+06:00
2026-09-10T20:02:46+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ অভিনয়জীবনে দেশের বহু জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন অভিনেতা আলমগীর। সমসাময়িক নায়িকাদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের অনেক অভিনেত্রীর সঙ্গেও অভিনয় করেছেন তিনি। নাগির্স আক্তারের ‘চার সতীনের ঘর’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর ও ময়ূরী।

তবে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না এই অভিনেতাকে। এরই মধ্যে একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন আলমগীর।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সময়ে সুযোগ পেলে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে চান। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। আলমগীরের ভাষ্য, উচ্চতার দিক থেকে মিম তার সঙ্গে অনেকটাই মানানসই। এ কারণেই তাকে নায়িকা হিসেবে পছন্দ তার।

এ সময় মিমের প্রশংসাও করেন বর্ষীয়ান এই অভিনেতা। তিনি বলেন, ‘মেয়েটি ভালো। তার কথাবার্তা খুব মিষ্টি। ভবিষ্যতে যদি কোনো সিনেমা করি, তাহলে হয়তো তার সঙ্গে কাজ হবে।’

‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন এবং ফোক-ফ্যান্টাসিসহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করে সফলতা পেয়েছেন এই অভিনেতা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]