দেশে পর্যাপ্ত সার, কৃত্রিম সংকট ঠেকাতে ব্যবস্থা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-12T13:52:02+06:00
2026-09-12T13:52:02+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
দেশে পর্যাপ্ত সার, কৃত্রিম সংকট ঠেকাতে ব্যবস্থা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ পিএম 
সংগৃহীত ছবি
দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, একটি দুষ্টচক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ শনিবার দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে তিনি ফুলগাজীতে যান।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। ফলে সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারা দেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ফেনীতে সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সমাবেশের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]