চুনারুঘাটে মদ্যপ অবস্থায় মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-11T23:11:37+06:00
2026-09-11T23:11:37+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চুনারুঘাটে মদ্যপ অবস্থায় মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ পিএম 
চুনারুঘাটে মদ্যপ অবস্থায় মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল
হবিগঞ্জের চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় জন্মদাত্রী মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অপরাধে প্রীতম সরকার (৩২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রাজারবাজার দামোদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত প্রীতম সরকার ওই এলাকার রুকমিনী সরকারের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রীতম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি দেশি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে অকারণে নিজের মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মা গুরুতর আহত হন। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন। সংবাদ পেয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেশাগ্রস্ত অবস্থায় প্রীতমকে আটক করে। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]