এসএসসি ফলাফল: চ্যালেঞ্জ করে রাজশাহীর ৩১৩ শিক্ষার্থীর চমক

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-09-11T02:09:20+06:00
2026-09-11T02:09:20+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
এসএসসি ফলাফল: চ্যালেঞ্জ করে রাজশাহীর ৩১৩ শিক্ষার্থীর চমক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ এএম 
সংগৃহীত ছবি
এসএসসির ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে রাজশাহী শিক্ষা বোর্ডে চমক দেখিয়েছেন ৩১৩ শিক্ষার্থী। এর মধ্যে ফেল থেকে পাশ করেছে ১১১ এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২০২ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে এ তথ্য জানায় রাজশাহী শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানান, গত ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের পর ৩৯ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী তাদের ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। পুনর্নিরীক্ষণে ১ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১১১ জন ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। মোট ৬৩৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া একজন পরীক্ষার্থী ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছে। 

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাশ করে। পাশের হার ছিল ৬৩ দশমিক ৬৭ শতাংশ। প্রথম প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ১১৩ জন।





Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]