গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

দেশজুড়ে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

2026-09-10T18:19:28+06:00
2026-09-10T18:20:31+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৬:২০ পিএম
গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী বালু খেকো চক্র কোন নিয়মনীতির তোয়াক্কা না করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীব্র ভাঙনে হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসীর শত শত একর ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে মানচিত্র থেকে দুটি গ্রামের ফসলি জমি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  সিলেট  মানববন্ধন 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]