শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: ২ জনের ৩ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গল (সিলেট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-09T17:19:11+06:00
2026-09-09T17:20:07+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: ২ জনের ৩ মাসের কারাদণ্ড
শ্রীমঙ্গল (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৫:২০ পিএম
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

অভিযানের উপস্থিতির বিষয়টি যাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা আগেভাগে জানতে না পারে, সেজন্য কৌশলগত ভাবে সিএনজিযোগে পৃথক একটি দলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনে পাঠানো হয়। তবে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী অভিযানের বিষয়টি টের পেয়ে ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।

পরে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়। তারা দক্ষিণ সাইটুলা আশিদ্রোন ইউনিয়নের বাসিন্দা। আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে উভয় মামলায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রমও চলমান রয়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]