আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের সামনে শুরু হচ্ছে নতুন একটি অধ্যায়। সেই অধ্যায়ের নেতৃত্বের ভার দেয়া হয়েছে রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর ওপর। লিওনেল স্কালোনি তাকেই জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন।

2026-09-09T16:17:09+06:00
2026-09-09T16:17:09+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম 
আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের সামনে শুরু হচ্ছে নতুন একটি অধ্যায়। সেই অধ্যায়ের নেতৃত্বের ভার দেয়া হয়েছে রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর ওপর। লিওনেল স্কালোনি তাকেই জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন।

২৮ বছর বয়সী রোমেরোর হাতে আর্মব্যান্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত অবশ্য হঠাৎ করে নেওয়া হয়নি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে গ্যাস্টন এদুল জানিয়েছেন, বিশ্বকাপের অনেক আগেই রোমেরোকে পরবর্তী অধিনায়ক হিসেবে বিবেচনা করেছিল স্কালোনির কোচিং স্টাফ।

মেসির পাশাপাশি নিকোলাস ওটামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পর দলের নেতৃত্বে পরিবর্তন আসাটাই ছিল স্বাভাবিক। সেই পরিবর্তনে রোমেরোকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা।

অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলা এই সেন্টারব্যাক গত কয়েক বছরে আর্জেন্টিনার সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ের পথে দলের রক্ষণভাগে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

শুধু রক্ষণ সামলানো নয়, মাঠে তার আগ্রাসী মানসিকতা ও নেতৃত্বের গুণও স্কালোনির আস্থার অন্যতম কারণ। মেসির যুগ শেষে আর্জেন্টিনার নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন তার কাঁধে।

রোমেরোর নেতৃত্বে অবশ্য অভিজ্ঞতার ঘাটতি থাকবে না। সহ-অধিনায়ক হিসেবে তার পাশে থাকবেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। মাঠের ভেতর-বাইরে প্রভাবশালী এই দুই খেলোয়াড়কে ঘিরেই নতুন নেতৃত্বের কাঠামো তৈরি করছে আর্জেন্টিনা।


জ/রা




  বিষয়:   আর্জেন্টিনা  ফুটবল  অধিনায়ক বদল 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]