গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আহম্মেদ আলী সরকারের ছেলে মরহুম মুক্তিযোদ্ধা নুরুল হক সরকারের সহধর্মিণী ও সাবেক মেম্বার ফারহানা হক (৬১) ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর প্রেস ক্লাবের সদস্যরা, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা শোক প্রকাশ করেছেন।
এছাড়া বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফারহানা হক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জিএম, হেড অব ডিপার্টমেন্ট (সার্কুলেশন) মো. বিল্লাল হোসেন মন্টুর শাশুড়ি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর প্রেস ক্লাবের সদস্যরা এবং বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মরহুমার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমার প্রথম জানাজার নামাজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর মিরপুর-১৪-এর রাকিন সিটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে শিমলাপাড়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
জ/রা