চতুর্থবার ফিফা সভাপতি হতে নির্বাচনে লড়বেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-07T09:33:03+06:00
2026-09-07T09:33:03+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
চতুর্থবার ফিফা সভাপতি হতে নির্বাচনে লড়বেন ইনফান্তিনো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন আয়োজনে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়লেও আবারও ফিফা সভাপতি পদে নির্বাচনে লড়বেন জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থবারের মতো সভাপতি হওয়ার জন্য প্রার্থী হবেন ৫৬ বছর বয়সী এই সুইস। রোববার ফিফার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফিফার এক মুখপাত্র জানান, ইনফান্তিনো গত এপ্রিলেই ২০২৭ সালের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাঁর ভাষায়, ‘কিছুই বদলায়নি। মি. ইনফান্তিনো পুনর্নির্বাচনে দাঁড়াবেন।’

তৃতীয় মেয়াদ শেষে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকেই ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক বাড়ে। উত্তর আমেরিকা বিশ্বকাপকে কেন্দ্র করে ফিফার কয়েকটি সিদ্ধান্ত নিয়েও সরাসরি তার সমালোচনা হয়েছে।

এ ছাড়া বিশ্ব ফুটবলের অংশীদারদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই বিশ্বকাপের স্বত্ব বাইরের প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। উয়েফা, কনক্যাকাফ ও এএফসির বিরোধিতার পর প্রস্তাবটি থেকে সরে এলেও বিতর্ক থামেনি।

এমন পরিস্থিতিতে ফিফার শীর্ষ পদে ইনফান্তিনোর থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও এসেছে। তবে বিরোধিতার পাশাপাশি সমর্থনও পেয়েছেন তিনি। আফ্রিকা অঞ্চলের ফুটবল সংস্থা তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। দেশ হিসেবে আর্জেন্টিনাও তাঁর পক্ষে অবস্থান নিয়েছে।

ফিফার সর্বশেষ বিবৃতিতে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। আগামী বছরের ১৮ মার্চ মরক্কোতে অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে সভাপতি পদে ভোট হওয়ার কথা রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]