ইরাবের সভাপতি মীর জসিম, সাধারণ সম্পাদক সোলাইমান ও নূর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-24T15:40:40+06:00
2026-10-24T15:40:40+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ইরাবের সভাপতি মীর জসিম, সাধারণ সম্পাদক সোলাইমান ও নূর
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৪০ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। সাধারণ সম্পাদক পদে সমান ভোট পাওয়ায় যৌথভাবে নির্বাচিত হয়েছেন ডেইলি নিউএজের সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামীর সময় পত্রিকার উপ-প্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ। দুই বছর মেয়াদি কমিটিতে তাঁরা এক বছর করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকার অদূরে একটি রিসোর্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি হিসেবে দৈনিক নয়াদিগন্তের শাহেদ মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক খবরের কাগজের আসিফ হাসান কাজল, কোষাধ্যক্ষ হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তরের হুমায়ুন কবির এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে জাগো নিউজ২৪.কমের হাসান আদিব। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের পিয়াস সরকার ও স্টার নিউজের ফরহাদ বিন নূর।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) ডেপুটি এডিটর ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ এবং সাবেক সভাপতি নিজামুল হক।

এর আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। সভায় সংগঠনের সদস্যদের কল্যাণে একটি ‘কল্যাণ ফান্ড’ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত