বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, ধ্বংস করা হলো নিষিদ্ধ সরঞ্জাম

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

2026-10-24T15:06:37+06:00
2026-10-24T15:06:37+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, ধ্বংস করা হলো নিষিদ্ধ সরঞ্জাম
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
⏲ ৩:০৬ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া। এ সময় নদীতে স্থাপিত অবৈধ বাঁধ, বানা,আনুমানিক তিন লক্ষাধিক টাকার ৩টি চায়না দুয়ারি জাল, ৫৮ টি খলশুন, বাঁশ ও খুঁটি অপসারণ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বাঁধের কারণে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল ব্যাহত হয়। পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়।

তিনি আরও জানান, নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


  বিষয়:   নাটোর  অভিযান  মৎস্যসম্পদ  জনস্বার্থ  দণ্ডনীয় 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত