গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-24T14:27:36+06:00
2026-10-24T14:27:36+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জবাবদিহি ডেস্ক
⏲ ২:২৭ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনে ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পরনে ছিল ময়লাযুক্ত লুঙ্গি ও কালো গেঞ্জি।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে সকাল ৮টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি এ তথ্য জানান। তিনি বলেন, গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই কামরুজ্জামান অভি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত