শিবগঞ্জে যৌথ অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার-৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়।

2026-10-24T14:28:24+06:00
2026-10-24T14:28:24+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শিবগঞ্জে যৌথ অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার-৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
⏲ ২:২৮ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়।

শনিবার সকালে এসআরবি-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ২৩ অক্টোবর দুপুরে শিবগঞ্জ পৌরসভার স্বর্ণকার পট্টির মুকিম মার্কেটে অভিযান চালায় এসআরবি-৫ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল। একটি দোকানে তল্লাশি চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় তিন জাল টাকা কারবারিকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জের পার দিলালপুরের বশির উদ্দিন, কলাবাড়ীর মানিক এবং চাঁদ শিকারী এলাকার ইউসুফ আলী। তাঁদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটের পাশাপাশি ২০ হাজার ৬৪০ টাকা নগদ, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে এসআরবি।




  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  অভিযান  গ্রেপ্তার  জালনোট  অপরাধ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত