মালদ্বীপের সঙ্গে জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার

জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-09-06T12:28:40+06:00
2026-09-06T12:28:40+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রবাস
মালদ্বীপের সঙ্গে জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম 
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মালদ্বীপের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে বাংলাদেশ। মালদ্বীপে ইউনিসেফের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ট্র্যাক টু কপ-৩১’ কর্মসূচিতে অংশ নিয়ে এ প্রত্যয়ের কথা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আলী শরীফ।

অনুষ্ঠানে তরুণ অংশগ্রহণকারীদের উদ্যম, সৃজনশীলতা ও অঙ্গীকারের প্রশংসা করেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। একই সঙ্গে টেকসই, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমাগত নানা ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। জলবায়ুর পরিবর্তন দুই দেশের মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও কার্যকর অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের অংশগ্রহণে ত্রিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ড. মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও গভীর ও কার্যকর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]