জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-03T15:10:33+06:00
2026-09-03T15:10:33+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
ঢাকেশ্বরী মন্দিরের জমি মন্দিরের জমি আ. লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মাত্র ছয় মাস অতিক্রম করেছে। এ সময়ে বাংলাদেশে কেউ গুমের শিকার হননি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হননি। রাজনৈতিক নির্যাতনের শিকার হননি কেউ। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। চর্চা হচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, এখানে ধর্মীয় পরিচয়ে কাউকে কোনো বিষয়ে কখনো বঞ্চিত করা হবে না। আমরা সবাই নাগরিক হিসেবে বাংলাদেশে সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করব। সেটাই আমাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে সবাই বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি। কেউ বলেননি, ধর্মীয় সংখ্যালঘু। সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সংবিধান তাই স্বীকার করে। এখানে কেউ সংখ্যাগুরু নয়, কেউ সংখ্যালঘু নয়। আমরা সবাই নাগরিক, সবাই সিটিজেন।’

তিনি আরো বলেন, গণ-অভুত্থানের পর আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছি। এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব।

ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করেছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম। তখন আমরা ভিজিট করেছিলাম। তখন দেখা গেল, আড়াই একর সম্পত্তি সরকারের হাতে রয়েছে। বাকি সম্পত্তি যে দলের নাম উল্লেখ করতে শরম করে বললেন না সেই আওয়ামী লীগের দখলে ছিল।

তিনি জানান, যে আড়াই একর পাওয়া গিয়েছিল সেটা ছিল শশ্মান। তা না হলে তাও দখল হয়ে যেত। এখন তা ফেরত কার কাছ থেকে নেওয়া হবে? দশ-বারো হাত বদল হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা।


জ/বা




  বিষয়:   রাজনীতি  স্বরাষ্ট্রমন্ত্রী  ঢাকেশ্বরী মন্দির  আওয়ামী লীগ 



Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]