জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-03T12:47:02+06:00
2026-09-03T12:47:02+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিরোধীদল ওয়াকআউট করলেও বসে ছিলেন হাসনাত, নেপথ্যে কী?
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে বিরোধের জেরে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে ওয়াকআউটের সময় বিরোধী দলের দুই সদস্য হাসনাত আবদুল্লাহ ও সাইদ উদ্দিন আহমাদ হানজালা কিছু সময় সংসদ কক্ষে অবস্থান করেন। পরে হানজালাও কক্ষ ত্যাগ করেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) সংসদে আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটির সভাপতির পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি।

এ বিষয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা আপত্তি জানান। তাদের দাবি, সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্বের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতির পদ তাদের পাওয়ার কথা।

এসময় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

ওই সময় হাসনাত আবদুল্লাহ ও হানজালা কক্ষে অবস্থান করছিলেন। কয়েক মিনিট পর হানজালাও সংসদ কক্ষ ত্যাগ করেন।

এদিকে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে অংশ নিলে তাদের আসনের আনুপাতিক হারে স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

জা/রা




  বিষয়:   সংসদ  অধিবেশন  জামায়াতে ইসলামী  হাসনাত আবদুল্লাহ 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]