পুরনো মান-অভিমান ভুলে রাজের প্রযোজনায় ফিরছেন মিমি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-02T20:37:07+06:00
2026-09-02T20:37:07+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
পুরনো মান-অভিমান ভুলে রাজের প্রযোজনায় ফিরছেন মিমি
বিনোদন ডেস্ক
⏲ ৮:৩৭ পিএম | ২ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
পুরনো মান-অভিমান ভুলে রাজের প্রযোজনায় ফিরছেন মিমি
বাংলা সিনেপাড়ায় পুরনো তিক্ততা, মান-অভিমান ভুলে তারকাদের আবারও একসঙ্গে ফেরার ঘটনা নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে টলিউডের বহুল আলোচিত রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর নাম। দীর্ঘ ১১ বছরের বিরতি ও ব্যক্তিগত সম্পর্কের নানা টানাপোড়েন পেছনে ফেলে আবারও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি।

পর্দার বাইরের সম্পর্কের সমীকরণ যেমনই হোক, পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর জুটি টলিউডে একাধিক সফল সিনেমা উপহার দিয়েছে। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’র মতো সিনেমায় তাদের কাজ দর্শকদের কাছ থেকে পেয়েছে ব্যাপক ভালোবাসা।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাটমুণ্ডু’ সিনেমায় সর্বশেষ রাজ চক্রবর্তীর পরিচালনায় দেখা গিয়েছিল মিমিকে। এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ বিরতির পর এবার দুই পক্ষের সম্পর্কের বরফ গলেছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে নতুন একটি কাজের প্রস্তাব দেওয়া হয়েছে মিমিকে।

একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছেন মিমি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। দীর্ঘ ১১ বছর পর রাজের প্রযোজনা সংস্থার ব্যানারে মিমির ফেরার খবরে টলিউডের পাশাপাশি দুই বাংলার সিনেমাপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন কৌতূহল।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত