জবাবদিহি ডেস্ক

পাঠকের কলাম

2026-09-02T15:47:19+06:00
2026-09-02T15:47:19+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
পাঠকের কলাম
ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান-মর্যাদার ভিত্তিতে: চিফ হুইপ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
পারস্পরিক সম্মান, মর্যাদা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করবো।’

এসময় দু’দেশের মধ্যে সম্পর্ক নিয়ে চিফ হুইপ বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।’

নুরুল ইসলাম মনি বলেন, ‘গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয়-প্রশ্রয় না দেয়।’ 

এসময় ভারত বাংলাদেশের কল্যাণ চাইলে যারা এদেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে তাদের জায়গা দেবে না বলেও উল্লেখ করেন তিনি। 



জ/বা




  বিষয়:   পাঠকের কলাম  চিফ হুইপ  ভারতীয় হাইকমিশনার 



Advertisement
Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]