প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-24T15:49:33+06:00
2026-10-24T15:49:33+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৪৯ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁর মতে, সফরটি প্রত্যাশার চেয়েও বেশি সফল হবে।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় রাষ্ট্রদূতদের তলব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোনো রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, তা স্বাভাবিক প্রক্রিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।

এর আগে সংলাপে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্য সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ উইং’ খোলা হয়েছে।

তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বদরবারে বাংলাদেশের অভিন্ন বক্তব্য তুলে ধরা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের সমস্যাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের সংকট ও চ্যালেঞ্জগুলো বিবেচনায় না নিলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে না।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত