সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজকের নির্ধারিত একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে দুই নেতার মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে এসসিও সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেন পুতিন।
বৈঠকে রাশিয়ার পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এতে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক, প্রেসিডেন্টের প্রশাসনের উপ-প্রধান মাকসিম ওরেকশিন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবং প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ।
এ ছাড়া বৈঠকে অংশ নেন পরিবহনমন্ত্রী আন্দ্রে নিকিতিন, অর্থনীতিবিষয়কমন্ত্রী মাকসিম রেশেতনিকভ, জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ এবং সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ফেডারেল সার্ভিসের পরিচালক দিমিত্রি শুগায়েভ।
রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ এবং রসাটমের প্রধান আলেক্সি লিখাচেভও বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: তাস
জ/উ