আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার পরিবারসহ মোট চারজনের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

2026-08-31T18:03:52+06:00
2026-08-31T18:03:52+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০৩ পিএম | ৩১ আগস্ট, ২০২৬ | সোমবার
আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার পরিবারসহ মোট চারজনের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

এর আগে, দুদকের মানিলন্ডারিং ও অনুসন্ধান টিম-৩-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে এই আবেদন করা হয়। চলমান অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য বিশেষ জজ আদালত এই নিষেধাজ্ঞা দেন।

বিদেশগমনে নিষেধাজ্ঞা পাওয়া অন্য তিনজন হলেন- বিপ্লব বড়ুয়ার ভাই ও স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিপ্লব বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া।

দুদকের আবেদনপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজেদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং আইনি প্রক্রিয়া এড়াতে অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন- এমন আশঙ্কায় তাদের বিদেশগমন রোধ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।


জ/বা


  বিষয়:   আইন আদালত  আওয়ামী লীগ  বিপ্লব বড়ুয়া  দেশত্যাগে নিষেধাজ্ঞা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত