জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করল সরকার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

দাম অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

2026-08-31T17:44:37+06:00
2026-08-31T19:48:48+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করল সরকার
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪৪ পিএম | ৩১ আগস্ট, ২০২৬ | সোমবার
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করল সরকার
দাম অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরজুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে’র প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্য সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।

সর্বশেষ নির্ধারিত এ মূল্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।


জ/বা


  বিষয়:   জাতীয়  অর্থনীতি  সরকার  জ্বালানি  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত