আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-31T09:39:49+06:00
2026-08-31T09:39:49+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৩৯ এএম 
যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর জর্ডানে থাকা মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে পালটা হামলা চালায় ইরান। এ ঘটনার পর আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেয়।

আজ সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিস্থিতি আবারও উত্তেজনার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এতে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক তেলবাজার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, ‘মনে হচ্ছে আমরা আবারও উত্তেজনা বাড়ার একটি পর্যায়ে ঢুকেছি। এটি কতদিন চলবে, তা বলা কঠিন-কয়েক দিনও হতে পারে, আবার কয়েক সপ্তাহও চলতে পারে।’ সূত্র: আল জাজিরা, রয়টার্স

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]