আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-29T11:37:39+06:00
2026-08-29T11:37:39+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত ৬২৩, নিখোঁজ ২,৪৮২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩৭ এএম 
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে পৌঁছেছে। এর মধ্যে নেপালেই ৬১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। দুই দেশ মিলিয়ে নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৮২ জন। আজ শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৬১৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ ১ হাজার ৯২৪ জন। চীনের তিব্বত অঞ্চলে বন্যা ও ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে নিহতের সংখ্যা ৬২৩ এবং নিখোঁজের সংখ্যা ২ হাজার ৪৮২ জন।

গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর হঠাৎ প্রবল পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দুই দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

দুর্যোগের পর পাহাড়ি ধ্বংসাবশেষ জমে সেখানে একটি নতুন হ্রদের সৃষ্টি হয়েছে। ওই হ্রদ থেকে পানি উপচে পড়ার আশঙ্কায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দেয়। পরিস্থিতির কারণে একপর্যায়ে উদ্ধার অভিযান ব্যাহত হলেও পরে আবারও তা শুরু করা হয়।

নেপাল ও চীনের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ড, যোগাযোগব্যবস্থার ক্ষয়ক্ষতি এবং নতুন করে বন্যার আশঙ্কার কারণে উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে বৃহস্পতিবার ২১ জন ভারতীয় কাঠমান্ডুতে পৌঁছেছেন। ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত আরও ৬৩ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চীনের অংশে আটকে থাকা ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তবে এখনো প্রায় ৩২০ জন ভারতীয়র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিভিন্ন মানবিক সংস্থার তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও তিব্বতের ৯০ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের পাশাপাশি খাবার, পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি ও এনডিটিভি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]