জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-31T09:18:18+06:00
2026-08-31T09:18:18+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
সংসদের চার স্থায়ী কমিটি পুনর্গঠন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:১৮ এএম 
ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে কমিটিগুলো পুনর্গঠন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদে গৃহীত হয়।

পুনর্গঠিত চারটি কমিটি হলো—আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

পুনর্গঠিত কমিটিগুলোর সভাপতির দায়িত্ব পেয়েছেন—

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: মো. আবুল কালাম
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: মো. খালেদ হোসেন মাহবুব
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: জহরত আদিব চৌধুরী

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]